News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ৩৭০-এর কোনও স্থান নেই : অমিত শাহ
Image

ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ৩৭০-এর কোনও স্থান নেই : অমিত শাহ

কিশতওয়ার, ১৬ সেপ্টেম্বর (হি.স): ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ৩৭০-এর কোনও স্থান নেই। জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস বলেছে, তাদের সরকার গঠিত হলে তারা ৩৭০ ধারা পুনর্বহাল করবে। ৩৭০ ধারা কি ফিরে আসা উচিত?… পাহাড়ি এবং গুর্জার ভাইয়েরা যে রিজার্ভেশন পেয়েছিলেন, ৩৭০ ধারা পুনরুদ্ধার করা হলে তা সম্ভব হবে না… কিন্তু আমি কাশ্মীরের বাতাবরণ পর্যবেক্ষণ করছি, ফারুক আবদুল্লাহ অথবা রাহুল গান্ধী কেউই এখানে সরকার গঠন করছেন না। ৩৭০ ধারা এখন ইতিহাসের অংশ। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারার কোনও স্থান নেই… কাশ্মীরে কখনওই দুই প্রধানমন্ত্রী, দুই সংবিধান এবং দুই পতাকা থাকতে পারে না। একটাই পতাকা থাকবে আর সেটা হল আমাদের তেরঙা।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “আমি গুর্জরদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পাহাড়িরা রিজার্ভেশন পাবে, এবং তা গুর্জরদের প্রভাবিত করবে না। এখন মোদী সরকার গুর্জর সংরক্ষণকে স্পর্শ না করে পাহাড়িদের সংরক্ষণ দিয়েছে… এখন গুর্জর এবং পাহাড়িদের আদিবাসী সংরক্ষণ রয়েছে, এখন আপনাদের সন্তানরাও কালেক্টর এবং ডিএসপি হতে পারবে… প্রধানমন্ত্রী মোদী তিনটি পরিবারের শাসন বাতিল করেছেন এবং রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বিকশিত জম্মু ও কাশ্মীর করতে চান এবং ওবিসিদেরও সংরক্ষণের অধিকার দিতে চান।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top