News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তনদের সমালোচনার মুখে পড়া মরগােনর পাশে দাঁড়ালেন বাটলার
Image

প্রাক্তনদের সমালোচনার মুখে পড়া মরগােনর পাশে দাঁড়ালেন বাটলার

লন্ডন, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : বাংলাদেশ সফর বাতিল করায় প্রাক্তনদের সমালোচনার মুখে ইয়ন মরগান পাশে পেলেন নতুন josbutlerenglandashes-589208অধিনায়ক বাটলারকে| নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করায় ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগানের কঠোর সমালোচনা করেন কেভিন পিটারসেন থেকে শুরু করে নাসের হুসেন, মাইকেল ভন, অ্যান্ড্রু স্ট্রাউসের মতো সব অধিনায়করা| এই সমালোচনার যোগ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমও| এমন পরিস্থিতিতে মরগানের পাশে এসে দাঁড়িয়েছেন নতুন দলপতির দায়িত্ব পাওয়া বাটলার|
বাটলার জানান, মরগান আমাদের অধিনায়ক| তিনি অধিনায়ক হিসেবেই থাকবে| এই পদে গত ১৮ মাস থেকে সে দুর্দান্ত করেছে| বাংলাদেশ সফরের ব্যাপারে মরগান হালকা করে সিদ্ধান্ত নেয়নি| শুধু মরগানের সমালোচনা করলেই হবে না| প্রত্যেকের জন্যই এটা ছিল কঠিন এক সিদ্ধান্ত| বাটলার আরও জানান, মরগান যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমাদের সম্মান করা দরকার| সে যেটা ভালো মনে করেছে তাই করেছে| সংবাদপত্রে তাকে নিয়ে কঠোর সমালোচনা চলছে| বিভিন্নরকম তথ্য থেকে আপনাদের মধ্যে উদ্বেগ জন্মানোই স্বাভাবিক| কিন্তু, আপনাকে দীর্ঘ পরিকল্পনা মাথায় রাখতে হবে| মরগানের বিষয়টি আমাদের স্বাভাবিকভাবে যুক্তিসম্মত হিসেবে নিতে সমস্যা কোথায়?
বাটলার আরও যোগ করেন, ব্যক্তিগতভাবে আমি খুশি মনেই বাংলাদেশে যাবো| আমি পরিবারের সঙ্গে আলোচনা করেই আমার সিদ্ধান্ত নিয়েছি| আমরা প্রত্যেকে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছি, পরস্পরের সিদ্ধান্তকেও সম্মান জানিয়েছি| কারণ, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন| আমাদের উচিত্ প্রত্যেকের সিদ্ধান্তকে সম্মান করা|
উল্লেখ্য, দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ইংল্যান্ডের|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top