News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামেদের ডাকা বনধ সম্পূর্ণভাবে ব্যর্থ, দাবি বিজেপির
Image

বামেদের ডাকা বনধ সম্পূর্ণভাবে ব্যর্থ, দাবি বিজেপির

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: বামেদের ডাকা বনধ সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। প্রদেশ সভাপতি আজ এক বিবৃতিতে বলেন, ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষ গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাভাবিক জনজীবনের প্রতি তাদের অঙ্গীকার পুনরায় প্রমাণ করেছেন।

তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষ বনধের মতো নেতিবাচক কর্মসূচিকে প্রত্যাখ্যান করে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। সাধারণ জনগণ, ব্যবসায়ী, শ্রমজীবী, সরকারি ও বেসরকারি কর্মচারী—সবাই স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে রাজ্যের অগ্রগতির ধারাকে অব্যাহত রেখেছেন।

প্রদেশ সভাপতি আরও বলেন, “ত্রিপুরার মানুষ উন্নয়নমুখী রাজনীতি চান, অচলাবস্থা বা জনজীবন ব্যাহত করে এমন কর্মসূচি নয়। আজ রাজ্যবাসী যে সচেতনতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন এবং ভবিষ্যতেও রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Releated Posts

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top