News Flash

  • Home
  • দেশ
  • দুর্যোগের বৃষ্টি চলছেই, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের ভ্রুকুটি
Image

দুর্যোগের বৃষ্টি চলছেই, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের ভ্রুকুটি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির দুর্যোগ চলছেই, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (অইএমডি)। আইএমডি জানিয়েছে, ১২ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে ওই দিন। ১৩ তারিখও উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টি হবে। ওই দিন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে। এরপর ১৪ তারিখ মধ্যপ্রদেশ ও অসম এবং মেঘালয়ের জন্য সতর্কতা থাকছে। ১৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, অসম, মেঘালয়, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। আইএমডি আরও জানিয়েছে, ১৬ সেপ্টেম্বরও মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top