News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩টি চুরির ঘটনায় ৯ জন গ্রেফতার, উদ্ধার দেড় লক্ষাধিক টাকার সামগ্রী 
Image

৩টি চুরির ঘটনায় ৯ জন গ্রেফতার, উদ্ধার দেড় লক্ষাধিক টাকার সামগ্রী 

আগরতলা, ১১ সেপ্টেম্বর: বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ নয় জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। চুরি যাওয়ার সামগ্রীর বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন নিউ ক্যাপেলের কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব।

নিউ ক্যাপেলের কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব জানিয়েছেন, গত ৫ সেপ্টেম্বর কুঞ্জবন এলাকার বাসিন্দা হিরক সরকারের বাড়িতে চোরের দল হানা দিয়েছিল।পরবর্তী সময়ে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছিল। তাছাড়া, আসাম রাইফেল এবং কুমারী টিলার কালী মন্দিরে চোরের দল হানা দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। চোর চক্রের সাথে জড়িত মোট নয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। 

তিনি আরও জানিয়েছেন, তাদের কাছ থেকে একটি সিলিন্ডার, মন্দিরের ঘন্টা, গলার চেইন, ব্যাটারি, বাইসাইকেল সহ আরও অনেক জিনিস উদ্ধার করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top