News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার
Image

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার

ফাঁসিদেওয়া, ১০ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্র এবং ঘোষপুকুর ফাঁড়ি। গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে জামাই এবং শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবিত্রী বর্মন এবং পীযূষ বর্মন কোচবিহার জেলার শীতলকুচির গোঁসাইয়েরহাটের বাসিন্দা।সোমবার পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন পশ্চিম মাদাতি টোল প্লাজায় কোচবিহার থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস আটক করে। ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা। তা কোচবিহার থেকে ফারাক্কায় পাচারের ছক কষেছিল ধৃতরা। সোমবার রাতে বিধাননগর তদন্ত কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান দার্জিলিং-এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থেকে কোচবিহার থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শাশুড়ি ও জামাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে কোচবিহারের কিছু লোক জড়িত ছিল। কোচবিহার থেকে ফারাক্কায় গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, গত দুই মাসে শিলিগুড়ির গ্রামাঞ্চলে মাদক চোরাচালান বন্ধে পুলিশ বেশ তৎপর।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top