News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদেশে গিয়ে দেশের বদনাম করা বন্ধ করা উচিত রাহুল গান্ধীর : অনুরাগ ঠাকুর
Image

বিদেশে গিয়ে দেশের বদনাম করা বন্ধ করা উচিত রাহুল গান্ধীর : অনুরাগ ঠাকুর

জম্মু, ৯ সেপ্টেম্বর (হি.স.): বিদেশে গিয়ে দেশের বদনাম করা বন্ধ করা উচিত রাহুল গান্ধীর। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উদ্দেশ্যে সোমবার এই মন্তব্য করলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। আমেরিকায় এক আলোচনা চক্রে আরএসএস সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, “তাঁদের সময় এবং এনডিএ-র আমলে বেকারত্বের হারের পার্থক্য তাঁর দেখা উচিত। আমরা বেকারত্বের হার কমিয়েছি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়িয়েছি।”এদিন জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “রাহুল গান্ধীর বিদেশে গিয়ে ভারতের বদনাম করা উচিত নয়। দেশে কোটি কোটি টাকার বিনিয়োগ আসছে… আমরা দেখেছি ‘নফরত কা সম্মান’ তাঁদের ‘মোহাব্বত কি দুকান’-এ বিক্রি হচ্ছে। ১৯৮৪ সালের দাঙ্গা থেকে এখনও পর্যন্ত সবই দেখেছে দেশ। তিনি এখন বিরোধী দলনেতা এবং তাঁর উচিত দায়িত্বের সাথে কথা বলা।”   

Releated Posts

দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল/দেওয়াস, ১৪ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্ককালা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 14, 2026

ঈশ্বরপ্রদত্ত দায়িত্ব’, নতুন কেরল গড়তে মানুষের সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মনোনীত সতীশন

তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা, নম্রতা এবং রাজনৈতিক বার্তার…

ByByTaniya Chakraborty May 14, 2026

কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন, জল্পনার অবসান কংগ্রেসে

নয়াদিল্লি/তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস): টানা জল্পনা, দরকষাকষি এবং রাজনৈতিক লবিংয়ের পর অবশেষে কেরলের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে ভি. ডি.…

ByByTaniya Chakraborty May 14, 2026

নীট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় সিবিআইয়ের নজরে সিকারের মেডিক্যাল পড়ুয়া ও অভিযুক্তদের আত্মীয়রা

জয়পুর, ১৪ মে (আইএএনএস): রাজস্থানের কোচিং হাব সিকারকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে নীট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top