News Flash

  • Home
  • Uncategorized
  • কাজে যোগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র চিকিৎসকরা
Image

কাজে যোগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র চিকিৎসকরা

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশের হতাশ প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। শীর্ষ আদালত কাজে যোগ দেওয়ার কথা বলেছে। আর তা নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

জুনিয়র চিকিৎসকদের কথায়, “আমাদের নিরাপত্তা এখনও সুনিশ্চিত হয়নি। আগামিকাল কাজে যোগ দিতে এসে যদি আমার সঙ্গে একই ঘটনা ঘটে। তখন কী হবে?”

নবান্নর বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এ দিন দাবি করেন, স্বাস্থ্যভবনে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা যে দাবিগুলি করেছিলেন, সেগুলির সব ক’টিই মেনে নেওয়া হয়েছে। সরাসরি অভিযোগ আসেনি। তার পরেও এই ঘটনায় দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে। ডাকা হয়েছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, “দয়া করে আপনারা কাজে যোগ দিন। আপনাদের যদি কিছু বলার থাকে, সব সময় স্বাগত।”

প্রসঙ্গত, নিজের সোশ্যাল পেজে আর জি কর হাসপাতালে হুগলির কোন্নগরের এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গল। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে ওই চিঠিতে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top