News Flash

  • Home
  • দিনের খবর
  • বহরমপুরে মধুচক্র বসানোর অভিযোগে ধৃত ১ মহিলা, উদ্ধার দুই নাবালিকা
Image

বহরমপুরে মধুচক্র বসানোর অভিযোগে ধৃত ১ মহিলা, উদ্ধার দুই নাবালিকা

মুর্শিদাবাদ, ৯ সেপ্টেম্বর (হি.স.): গ্রাম থেকে নাবালিকাদের তুলে এনে মোটা টকার লোভ দেখিয়ে তাদের দিয়ে মধুচক্র বসানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। বলরামপুরে ওই মধুচক্রে আটক করা হয়েছে দুই নাবালিকাকেও৷ তাদের শারীরিক পরীক্ষার পর রবিবার রাতেই একটি হোমে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ৷

রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বলরামপুর এলাকায় অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা৷ সেখানে প্রধান অভিযুক্তের বাড়ি থেকেই তিন জনকে গ্রেফতার করা হয়৷ তবে অভিযুক্তের মদতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক যুবক৷

জানা গিয়েছে, প্রধান অভিযুক্তের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি৷ তাঁর খোঁজে কাজ শুরু করেছে পুলিশ৷ এক পুলিসকর্তা বলেন, “অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগেও বলরামপুরে অভিযান চালিয়ে মধুচক্র থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। ওই এলাকার বেশ কয়েকটি চায়ের দোকান, কফি শপ, রেস্তোরাঁর আড়ালে অসামাজিক কারবার চলে। পুলিশ সেখানে বারবার অভিযান চালানোর কারণে এখন বাড়ির মধ্যেই বসছে মধুচক্রের আসর।” ঘটনা জানাজানি হতেই এলাকায় উদ্বেগ ছড়িয়েছে৷

Releated Posts

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top