News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর
Image

আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মামলায় সোমবারের সওয়াল-জবাব শেষে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পরবর্তী স্টেটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে। 

আর জি কর মামলায় এদিন সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকেই। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় এদিন স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। পাশাপাশি মুখ বন্ধ খামে এদিন রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর সেই রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বলের সওয়াল চলে।  

এদিন আর জি কর মামলার শুনানি শুরু হয় তিন বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতির জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সিসিটিভি ফুটেজ থেকে ময়নাতদন্তের গতি প্রকৃতি— সব বিষয় নিয়েই সুপ্রিম কোর্টে এদিন সওয়াল জবাব চলে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top