News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকায় দূর্নীতির গন্ধ মিলেছে, অর্থের বিনিময়ে সরকার চাকুরী প্রদান করেছে : যুব কংগ্রেস 
Image

জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকায় দূর্নীতির গন্ধ মিলেছে, অর্থের বিনিময়ে সরকার চাকুরী প্রদান করেছে : যুব কংগ্রেস 

আগরতলা, ৯ সেপ্টেম্বর: জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকায় দূর্নীতির গন্ধ মিলেছে। অর্থের বিনিময়ে বিজেপি সরকার চাকুরী প্রদান করেছে। তাতে, যোগ্য প্রার্থীরা চাকুরী থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি, তালিকায় বহিরাগতদের চাকুরী দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। এরই প্রতিবাদে আজ জেআরবিটি দফতরে সামনে বিক্ষোভ দেখিয়েছে কর্মীরা। ওই বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে কংগ্রসের কর্মীদের ধস্তাধস্তুিও হয়েছে। তাঁদের দাবি, মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশ করা হোক।

এবিষয়ে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, বহু তালবাহানার পর জেআরবিটির গ্রুপ সি ও গ্রুপ ডি পদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু ওই দুই পদের মেধা তালিকায় দূর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে। মেধা তালিকায় এমন অনেকের গ্রুপ সি- তে নাম রয়েছে। তাই কিছু দিন পূর্বে বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য সরকারের নিকট মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশেী দাবি জানিয়েছিলেন। 

এদিন তিনি আরও বলেন, প্রকাশিত মেধা তালিকায় যোগ্য প্রার্থীরা স্থান পান নি। তালিকায় বহিরাগতদের চাকুরী দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁদের আরও অভিযোগ, বিজেপি সরকার অর্থের বিনিময়ে চাকুরী প্রদান করেছে। তাতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এরই প্রতিবাদে আজ সোচ্চার হয়েছে প্রদেশ যুবক কংগ্রেস।তাঁদের দাবি, মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশ করা, পরীক্ষার্থীদের মৌখিক এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক। 

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top