News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বশান্তি বুদ্ধ বিহার দেশকে উৎসর্গ করলেন রাষ্ট্রপতি, বুদ্ধের মূর্তিও প্রতিষ্ঠা
Image

বিশ্বশান্তি বুদ্ধ বিহার দেশকে উৎসর্গ করলেন রাষ্ট্রপতি, বুদ্ধের মূর্তিও প্রতিষ্ঠা

লাতুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার উদগীর লাতুর জেলায় বিশ্বশান্তি বুদ্ধ বিহার উদ্বোধন ও দেশকে উৎসর্গ করেছেন। তিনি বিশ্বশান্তি বুদ্ধ বিহারের অভ্যন্তরে গৌতম বুদ্ধের একটি মূর্তিও প্রতিষ্ঠা করেছেন, এছাড়াও ডক্টর বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদগীরে নতুন উদ্বোধন করা বুদ্ধ বিহারটি কর্ণাটকের কালবুর্গির বুদ্ধ বিহারের প্রতিরূপ। এটি ১৫-হেক্টর জমিতে অবস্থিত এবং এখানে একটি ধ্যান কেন্দ্র রয়েছে, সেখানে একসঙ্গে ১,২০০ জন ধ্যান চর্চা করতে পারবেন। 

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top