News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় পেশ অপরাজিতা বিল‌, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
Image

বিধানসভায় পেশ অপরাজিতা বিল‌, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার বিধানসভায় পেশ করা হল ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা বিল‌’। বিলটি পেশ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে, বিধানসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী) বিল, ২০২৪ মঙ্গলবার পেশ হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন। এ নিয়ে সাজ সাজ রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিধানসভা চত্বরকে ঘিরে প্রহরা বাড়িয়ে তোলা হয়েছে। বিধায়কদের গাড়ি বিশেষ পরীক্ষার পর গেট পেরিয়ে ঢুকছে ও বের হচ্ছে। প্রচার মাধ্যমেরও ব্যস্ততা তুঙ্গে। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগ এই দায়িত্বে রয়েছে। এ নিয়ে টানটান উত্তেজনা। বিরোধী বিজেপির সদস্যরা সভায় যোগদান করবেন। তবে, এ পর্যন্ত কোনওরকম গোলমাল বা অশান্তির খবর নেই। সর্বত্র নিরাপত্তা রয়েছে।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top