News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ সেপ্টেম্বরের পর দুর্যোগ কাটবে হিমাচলে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

৫ সেপ্টেম্বরের পর দুর্যোগ কাটবে হিমাচলে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): শিমলা-সহ হিমাচল প্রদেশের ৯টি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই মর্মে জারি রয়েছে হলুদ সতর্কতাও। তবে, ৫ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টি-দুর্যোগ কাটবে হিমাচল প্রদেশে। ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার হিমাচল প্রদেশের শিমলা, সোলান, কুল্লু, সিরমৌর, উনা, বিলাসপুর, মান্ডি, কাংড়া ও হামিরপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তারপর থেকে পাহাড়ে বৃষ্টি কমবে।এদিকে, দেবভূমি উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। উত্তরাখণ্ডে আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলবে না। উত্তরাখণ্ডের দেহরাদূন ও বাঘেশ্বরে আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টিপাত চলবে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সাম্প্রতিক বৃষ্টিতে এমনিতেই রাজ্যের নানা অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এমতাবস্থায় আরও বৃষ্টি হলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top