News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিতে যোগ দিলেন দেবেন্দর সিং বাবলি, সুনীল সাংওয়ানও গেরুয়া শিবিরে সামিল
Image

বিজেপিতে যোগ দিলেন দেবেন্দর সিং বাবলি, সুনীল সাংওয়ানও গেরুয়া শিবিরে সামিল

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রাক্তন জননায়ক জনতা পার্টি (জেজেপি) নেতা দেবেন্দর সিং বাবলি। এছাড়াও সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন সুনীল সাংওয়ানও। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ও বিজেপি নেতা বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে দেবেন্দর ও সুনীল বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও প্রাক্তন জেজেপি নেতা সঞ্জয় কাবলানাও বিজেপিতে যোগ দিয়েছেন এদিন।বিজেপিতে যোগ দেওয়ার পর দেবেন্দর সিং বাবলি বলেছেন, “আমি খুবই গর্বিত বোধ করছি, আমি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ও তাঁর দৃষ্টিভঙ্গির অধীনে কাজ করার সুযোগ পাব। ভবিষ্যৎ সময় বিজেপির জন্য…আগামী সময়ে কঠোর পরিশ্রমের সঙ্গে আমরা হরিয়ানায় সরকার গঠন করব। আমরা দলের কাজ সম্পর্কে, জনগণকে সচেতন করব এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।” সঞ্জয় কাবলানা বলেছেন, “বিজেপি তৃতীয় মেয়াদে হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে…আমরা কঠোর পরিশ্রম করব।”

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top