News Flash

  • Home
  • দিনের খবর
  • কুণালের মত হাল উর্দিপড়া পুলিশকর্তাদের, এক্সবার্তায় তোপ অমিত মালব্যর
Image

কুণালের মত হাল উর্দিপড়া পুলিশকর্তাদের, এক্সবার্তায় তোপ অমিত মালব্যর

কলকতা, ২ সেপ্টেম্বর (হি.স.): “উর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঊর্দি পরা, টিএমসির অসম্মানিত মুখপাত্র কুণাল ঘোষের মতো সংবাদ মাধ্যমের কাছে বেরিয়ে আসছেন।”

মধ্যমগ্রামে এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে সোমবার এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি লিখেছেন, “গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে, এই অপরাধ ধামাচাপা দিতে এবং এমনকি তৃণমূল পঞ্চায়েত সদস্যকে নির্দোষ বলে সাব্যস্ত করতে চেয়েছিল। যা পেশাদার বাহিনী হওয়া উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে নামিয়ে দিয়েছেন পাপোষের পর্যায়ে। কেউ তাদের সরকারি নানা হ্যান্ডল থেকে পোস্ট করা কিছুতেও বিশ্বাস করতে পারে না। পশ্চিমবঙ্গের এমনই করুণ অবস্থা।”

প্রসঙ্গত, মধ্যমগ্রামে ওই নাবালিকা মেয়ের বাবা বলেন, “আমার মেয়ে বাড়ি থেকে দোকানে যাচ্ছিল… সে (অভিযুক্ত) আমার মেয়েকে দোকানে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে।” এই দাবির ভিডিয়ো বার্তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন অমিত মালব্য।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top