News Flash

  • Home
  • দিনের খবর
  • কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, তারামায়ের বিশেষ আরাধনা
Image

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, তারামায়ের বিশেষ আরাধনা

বীরভূম, ২ সেপ্টেম্বর (হি.স.): কৌশিকী অমাবস্যার তিথি শুরু হতেই তারাপীঠে ভক্তের ঢল নামল। সোমবার প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।  তারাপীঠে এদিন তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সারা রাত্রি মন্দির খোলা থাকবে। দুপুর ১২টার সময় মন্দির বন্ধ থাকবে। দুপুরের খাবারে থাকবে পোলাও অন্ন, খিচুরি, পাঁচ রকম ভাজা, বলির পাঁঠার মাংস, দই, মিষ্টি, পায়েস। সন্ধ্যা ৬টার সময় সন্ধ্যা আরতি। সেই সময় তারা মাকে সোনার অলঙ্কার দিয়ে রাজবেশে সাজানো হবে। শীতল ভোগ হবে সন্ধ্যার সময়। ভোগে থাকবে লুচি, সুজি, নানা রকমের মিষ্টি ,ভাজার পাশাপাশি মাছ ভাজা থাকবে। রাত্রী ১২টায় মায়ের নিশি পুজো হবে।

Releated Posts

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top