মথুরা, ২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় গাড়ি থেকে উদ্ধার জল এক ব্যবসায়ীর নিথর দেহ। রবিবার সন্ধ্যায় মথুরায় জয়পুর-বরেলি হাইওয়ের কাছে এক ব্যবসায়ীকে তাঁর গাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতের নাম- জিতেন্দ্র, তাঁর বাড়ি নওয়াদায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যবসায়ীর এক আত্মীয় সোমবার সকালে জানিয়েছেন, “দু’দিন আগে তিনি মহাবনের কাছে একটি দোকানে সামগ্রী সরবরাহ করেছিলেন, কিন্তু টাকা প্রদান করা হয়নি। দোকানদার তাঁকে টাকা দেওয়ার ব্যাপারে বিভ্রান্ত করে। গতকাল টাকা নিতে গেলে কিছু একটা ঘটে, এরপর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। বরেলি বাইপাসের কাছে গাড়িতে তাঁর দেহ পাওয়া যায়। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এস দেহ উদ্ধার করে।”

মথুরায় গাড়ি থেকে উদ্ধার ব্যবসায়ীর নিথর দেহ, তদন্ত শুরু পুলিশের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















