বেগুসরাই, ২ সেপ্টেম্বর (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, আম আদমি পার্টি অপরাধীদের দ্বারা ঘিরে থাকা একটি দল। এএপি বিধায়ক আমানাতুল্লাহ খানের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে গিরিরাজ সিং আরও বলেছেন, “আম আদমি পার্টি অপরাধীদের দ্বারা বেষ্টিত একটি দল, তাঁদের মুখ্যমন্ত্রী আর্থিক জালিয়াতি, অস্ত্র কেলেঙ্কারি এবং তোলাবাজি-সহ বিভিন্ন কেলেঙ্কারির কারণে জেলে আছেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমানাতুল্লাহ অথবা অন্য কোনও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতই তা বিচার করবে।”

আম আদমি পার্টি অপরাধীদের দ্বারা ঘিরে থাকা একটি দল : গিরিরাজ সিং
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















