News Flash

  • Home
  • দেশ
  • ফের রাজ্য প্রশাসনের ওপরমহলে রদবদল
Image

ফের রাজ্য প্রশাসনের ওপরমহলে রদবদল

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল হচ্ছে। রাজ্যের নতুন অর্থসচিব হলেন প্রভাতকুমার মিশ্র। পরিকল্পনা ও তথ্য দফরের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

এতদিন প্রভাতবাবু সেচ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। তাঁর জায়গায় সেচ দফতরের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। তিনি এতদিন অর্থ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রভাত মিশ্র দীর্ঘদিন সেচ দফতরের দায়িত্বে রয়েছেন। তিনি কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের দায়িত্বও কিছুদিন সামলেছেন।

এই নির্দেশিকায় মৎস্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেনকে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি দুটি দফতরের পাশাপাশি, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদেও থাকবেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top