News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭-৮ সেপ্টেম্বর জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ করা হবে : পর্যটন মন্ত্রী
Image

৭-৮ সেপ্টেম্বর জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ করা হবে : পর্যটন মন্ত্রী

আগরতলা, ৩১ আগস্ট : ৭-৮ সেপ্টেম্বর জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ করা হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

পর্যটনমন্ত্রী জানিয়েছিলেন, বৈঠে রাজ্যের এসপিপদের বেতন বৃদ্ধি করা হল। এখন থেকে এসপিও- দের বেতন বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। তাতে রাজ্য সরকারের ২ কোটি ৪৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ টাকা ব্যয় হবে। 

এদিন তিনি আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নতুন ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি, পর্যটন দপ্তরে অধীনে বিভিন্ন পদে ৫১ জন নিয়োগ করা হবে। এজন্য অর্থ দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান।শ্রী চৌধুরী জানিয়েছেন, রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে দাঁড়ালো প্রায় ১৮ হাজার কোটি টাকা। 

এদিন তিনি আরও বলেন, আগরতলা পুর নিগম ও রাজ্যের বাকি পুর পরিষদ এলাকাগুলিতে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। কমপক্ষে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা করে বেতন প্রদান করতে হবে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top