News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোরের পথ অবরোধে ভোগান্তি বি টি রোডে, পুলিশ কর্মীকে আটকে রেখে চলল বিক্ষোভ
Image

ভোরের পথ অবরোধে ভোগান্তি বি টি রোডে, পুলিশ কর্মীকে আটকে রেখে চলল বিক্ষোভ

বরাহনগর, ৩১ আগস্ট (হি.স.): ভোরের অবরোধে অবরুদ্ধ হয়ে পড়লো বি টি রোড, এক পুলিশ কর্মীকে আটকে রেখে চললো বিক্ষোভ। শনিবার ভোর চারটে থেকে বি টি রোডে অবরোধ শুরু হয়, তা চলে প্রায় চার ঘণ্টা। এই সময়ে ডানলপের দিক থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার পথে সিঁথির মোড়ে অবরুদ্ধ ছিল, আবার ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ ছিল। কেন এই অবরোধ? আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিঁথির মোড়ে শুক্রবার রাতে প্রতিবাদ দেখাচ্ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঝামেলার সূত্রপাত হয়, ভোররাত তিনটে নাগাদ। মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলান্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। অভিযোগ, কিছু সময় পর এক পুলিশকর্মী ঘটনাস্থলে এসে ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন। এতে পড়ুয়াদের ক্ষোভ আরও বেড়ে যায়। ওই পুলিশ কর্মীকেই আটকে রেখে চলে বিক্ষোভ।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top