News Flash

  • Home
  • প্রধান খবর
  • বি টি রোডে উঠল অবরোধ, এফআইআর-এর কপি দেখে সন্তুষ্ট পড়ুয়ারা
Image

বি টি রোডে উঠল অবরোধ, এফআইআর-এর কপি দেখে সন্তুষ্ট পড়ুয়ারা

বরাহনগর, ৩১ আগস্ট (হি.স.): ভোর থেকে সকাল পর্যন্ত অবরোধে অবরুদ্ধ হয়ে পড়লো বি টি রোড, এক পুলিশ কর্মীকে আটকে রেখে চললো বিক্ষোভ। আবারও বিতর্কে জড়ালো সিভিক ভলান্টিয়ার। শনিবার ভোর চারটে থেকে বি টি রোডে অবরোধ শুরু হয়, তা চলে প্রায় সাড়ে চার ঘণ্টা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নামে এফআইআর করা হয়, সেই এফআইআর কপি দেখার পর অবরোধ তুলে নেওয়া হয়। এই সময়ে ডানলপের দিক থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার পথে সিঁথির মোড়ে অবরুদ্ধ ছিল, আবার ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ ছিল। কেন এই অবরোধ? আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিঁথির মোড়ে শুক্রবার রাতে প্রতিবাদ দেখাচ্ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গতকাল রাত ১১টা থেকে সিঁথির মোড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। ভোর চারটা পর্যন্ত এই কর্মসূচি চালু করার কথা ছিল। মূলত তাঁরা বিচার চেয়ে রাস্তায় নানা ছবি আঁকছিলেন। অভিযোগ, ভোররাত তিনটে নাগাদ এক সিভিক ভলান্টিয়ার তাঁদের ছবির উপর দিয়ে বাইক নিয়ে যায়। তাঁরা ওই সিভিককে আটক করলেও এক কর্তব্যরত সার্জেন্ট সিভিককে সেখান থেকে উদ্ধার করে। এরপর ওই সার্জেন্টকে ঘেরাও করে সিঁথির মোড় অবরুদ্ধ করে দেওয়া হয়। পড়ুয়ারা দাবি করেন, ওই সিভিক ভলান্টিয়ারের নামে এফআইআর করে তার কপি দিতে হবে। তারপর তাঁরা অবরোধ তোলার সিদ্ধান্ত নেবেন।মত্ত অবস্থায় বাইক নিয়ে ওই সিভিক ভলান্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। অভিযোগ, কিছু সময় পর এক পুলিশকর্মী (সার্জেট) ঘটনাস্থলে এসে ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন। এতে পড়ুয়াদের ক্ষোভ আরও বেড়ে যায়। ওই পুলিশ কর্মীকেই আটকে রেখে চলে বিক্ষোভ। পরে এফআইআর-এর কপি হাতে পেয়ে রাস্তা থেকে অবরোধ তোলেন পড়ুয়ারা।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top