রাঁচি, ৩১ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে ক্রমেই শক্তিশালী হচ্ছে বিজেপি। শুক্রবারই বিজেপিতে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন, আর শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন ঝাড়খণ্ডের অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। রাঁচিতে ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন মধু। তাঁর স্ত্রী গীতা কোড়া এই বছরের শুরুতেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।এদিকে, শনিবারই বিজেপিতে যোগ দিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে বহিস্কৃত নেতা লোবিন হেমব্রম। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন লোবিন হেমব্রম। চলতি বছরের শুরুতে ৬ বছরের লোবিনকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিজেপিতে যোগ দিলেন মধু কোড়া, লোবিন হেমব্রমও গেরুয়া শিবিরে সামিল
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…


















