News Flash

  • Home
  • Uncategorized
  • মেসির যত দিন ইচ্ছা সে বার্সেলোনায় খেলতে পারে : ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ
Image

মেসির যত দিন ইচ্ছা সে বার্সেলোনায় খেলতে পারে : ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ

বার্সা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : লিওনেল মেসির যত দিন ইচ্ছা সে বার্সেলোনায় খেলতে পারে| তাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি lionelmessithiagomessifcbarcelonavrcwhyuwopziwzlআজীবনের| এক সাক্ষাত্কারে একথা বলেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ | ২৯ বছর মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে| বার্সার প্রাণভোমরার সঙ্গে দীর্ঘ চুক্তি করতে মুখিয়ে আছেন বার্তোমেউ| এবিষয়ে তিনি বলেন, আগামী মাসে অবশ্যই আমরা তার সঙ্গে কথা বলবো| তবে সে জানে যে, তার কাছে আজীবনের চুক্তি রয়েছে| তার ক্ষেত্রে এখানে কোনো সীমা নেই|
ইএসপিএন এফসিতে দেওয়া সাক্ষাত্কারে তিনি আরও বলেন, সে প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী এবং আরো অনেক বছর খেলা চালিয়ে যেতে সে নিখুঁত অবস্থাতেই আছে| বার্সেলোনার সঙ্গে থাকতে মেসির কাছে সব বছরই আছে যা সে চাইবে| বার্সা ও বিশ্ব ফুটবল ইতিহাসের সবার সেরা মেসি| আমরা খুবই খুশি যে, ক্লাবের জন্য সে অপরিহার‌্য, ভক্তদের কাছে তার গুরুত্ব অনেক, ফুটবলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ| এখন আমাদের লক্ষ্য আগামী মাসে নতুন চুক্তি করা| সেই সঙ্গে তিনি এও বলেন, মেসি অবশ্যই বার্সেলোনায় খেলা অব্যাহত রাখবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top