News Flash

  • Home
  • দেশ
  • জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ কলকাতার সিপি-কে
Image

জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ কলকাতার সিপি-কে

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.) : ‘শান্তিপূর্ণ’ নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। ২ সপ্তাহের মধ্যে অ্যাকশান টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা। নিজেদের মতো করে প্রতিবাদে সরব সবমহল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। নবান্নে পৌঁছনোর বিভিন্ন রাস্তা ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পালটা লাঠি চালায় পুলিশ। ছোড়া হয় জলকামান, কাঁদানে গ্যাস। অভিযানে আহত হন বহু ছাত্র। অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয় কমবেশি ২০০ জনকে

প্রসঙ্গত, নবান্নতে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর প্রস্তাবিত অভিযানের আবেদনে রাজ্য সাড়া দেয় নি। কিন্তু গত ২২ আগস্ট রাজ্যের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “আইন আইনের পথে চলবে, কিন্তু রাজ্যকে একটা বিষয় দেখতে হবে, যাতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বাধা দেওয়া না হয়। যেন প্রতিবাদ করতে দেওয়া হয়। আর জি করের ঘটনায় প্রতিবাদ করা যাবে৷ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করা যাবে। শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ।”

Releated Posts

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

বিজেপিতে ৭ সাংসদের মিশ্রণকে স্বাগত রিজিজুর, শৃঙ্খলা ও ভদ্র আচরণের প্রশংসা

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানালেন…

ByByNews Desk Apr 27, 2026

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top