রায়পুর, ৩০ আগস্ট (হি. স.) : ছত্তীশগড়ের কেশকাল এলায়া ৯ আগস্ট সন্ধ্যায় একটি সেলাই মেশিন কিনতে যাওয়ার সময় এক কিশোরীকে ধর্ষণ করে পাঁচ যুবক। অভিযোগ এমনটাই। গণধর্ষণের ঘটনার ২০ দিন পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে এবং মামলার তদন্ত করছে।কোন্ডাগাঁওয়ের পুলিশ সুপার শুক্রবার এই তথ্য দিয়ে বলেন, বিষয়টি দ্রুত বিবেচনা করে একটি দল গঠন করা হয়েছে এবং পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট সন্ধ্যায় মেয়েটি সেলাই মেশিন আনতে বাড়ি থেকে বের হয়। এরপর পাঁচ যুবক তাকে গণধর্ষণ করে। সম্মানহানির ভয়ে নির্যাতিতা ও তার পরিবার অভিযোগ দায়ের করেনি। পরে ২৯ আগস্ট নির্যাতিতা ও তার পরিবার কেশকল থানায় পৌঁছে ঘটনাটি জানায়। অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে, কোন্ডাগাঁও সাইবার সেল এবং কেশকাল পুলিশের যৌথ দল অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পাঁচ অভিযুক্ত গ্রেফতার
Releated Posts
নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…
কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…
পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…
তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…


















