News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড, কংগ্রেস ও সিপিএম কর্মীদের হামলায় আহত নয় বিজেপি কর্মী, প্রতিবাদে থানা ঘেরাও  
Image

রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড, কংগ্রেস ও সিপিএম কর্মীদের হামলায় আহত নয় বিজেপি কর্মী, প্রতিবাদে থানা ঘেরাও  

আগরতলা, ৩০ আগস্ট: কদমতলা ব্লকের রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড ঘটেছে। অনুষ্ঠানের পর প্রায় ৯ জন বিজেপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করেছেন কংগ্রেস ও সিপিএমের কর্মীরা। এমনটাই অভিযোগ তুলে কদমতলা থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ কদমতলা ব্লকের রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই পঞ্চায়েতে বিজেপি ৫টি আসন, কংগ্রেস ৪টি, সিপিএম ২টি আসনে জয়ী হয়েছেন। পরর্বতী সময়ে সর্বসম্মতিক্রমে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেই মোতাবেক আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু তারপর রাজনগর কমিটি হলে বামগ্রেসের কর্মীরা হঠাৎ বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছেন। তাতে নয়জন বিজেপি দলের কর্মী আহত হয়েছেন। সাথে সাথে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরই প্রতিবাদে কদমতলা থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা।

Releated Posts

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top