News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে : পর্ষদ সভাপতি
Image

বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে : পর্ষদ সভাপতি

আগরতলা, ৩০ আগস্ট: বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, পাশের হার বেড়ে মাধ্যমিকে ৯৩.২ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৯২.৮৬ শতাংশ হয়েছে।

এদিন তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকে পুণঃমূল্যায়ণের পর ৩৮১৭ জন ছাত্র ছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় বসেছিল। তিন বিভাগ মিলে মোট ৩৮১৭ জন পরীর্ক্ষার্থী বসেছিল। তাতে পরীক্ষায় পাশ করেছে ৩৩৪৫ জন ছাত্র ছাত্রী। ফেল করেছে ৪৭২ জন।

একইভাবে মাধ্যমিককে পুণঃমূল্যায়ণের পর ২৭৬৪ জন ছাত্র ছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় বসেছিল। পরীক্ষায় পাশ করেছে ১৮৮৮ জন ছাত্র ছাত্রী। ফেল করেছে ৬৮ জন। তাতে দেখা যাচ্ছে বছর বাঁচাও পরীক্ষার পর পাশের হার কিছুটা বেড়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব বলেন, এবছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৭৩৯ জন। ফাইন্যালে পাশ করেছে মোট ২৯ হাজার ৫৫৫ জন। পাশের হার দাঁড়িয়েছে ৮৭.৫৯ শতাংশ। বছর বাচাঁও পরীক্ষার পর পাশের করেছে ১৮৮৮ জন। পাশের হার দাড়িয়েছে ৯৩.২ শতাংশ।

তেমনি, এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ২৫ হাজার ৩৫০ জন। তারমধ্যে পাশ করেছে ২০ হাজার ৯৫ জন। পুনঃমূলায়নের পর একজন পাশ করেছে। পাশের হার ৭৯.২৭ শতাংশ। বছর বাঁচাও পরীক্ষায় পাশ করেছে ৩৩৪৫ জন। পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৪৬ শতাংশ। বছর বাঁচাও ফলাফল পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আজকে ২০২৪ সালের বোর্ড পরীক্ষার যাবতীয় কর্মকাণ্ড সমাপ্ত হলো। আগামী ২ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের পরীক্ষার যাবতীয় কাজকর্ম শুরু হবে।

পর্ষদের সভাপতি জানান, যেসকল ছাত্র ছাত্রী অন্য বোর্ড থেকে পাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের প্রথমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে অনুমতি নিতে হবে।

Releated Posts

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৯ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডবের জেরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে শান্তিরবাজারের বিস্তীর্ণ এলাকায়। একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top