News Flash

  • Home
  • প্রধান খবর
  • এআই-এর নৈতিক ব্যবহারের জন্য বৈশ্বিক কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে ভারত : প্রধানমন্ত্রী
Image

এআই-এর নৈতিক ব্যবহারের জন্য বৈশ্বিক কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে ভারত : প্রধানমন্ত্রী

মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারের জন্য বৈশ্বিক কাঠামো তৈরি করার আহ্বান জানিয়েছে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্ট-২০২৪-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এআই-এর অপব্যবহার সম্পর্কিত আপনাদের উদ্বেগও আমি বুঝতে পারি। এই কারণেই ভারতও এআই-এর নৈতিক ব্যবহারের জন্য একটি বৈশ্বিক কাঠামো তৈরি করার আহ্বান জানিয়েছে। ফিনটেক সেক্টরকে সাহায্য করার জন্য সরকার নীতি পর্যায়ে প্রয়োজনীয় সব পরিবর্তন করছে। সম্প্রতি আমরা এঞ্জেল ট্যাক্স সরিয়ে দিয়েছি।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিগত ১০ বছরে ফিনটেক স্পেসে ৩১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। আমাদের ফিনটেক স্টার্টআপ ১০ বছরে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সস্তা মোবাইল ফোন, সস্তা ডেটা এবং জিরো ব্যালেন্স জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতে বিস্ময়কর কাজ করেছে।” মোদী আরও বলেছেন, “মাত্র এক দশকে ভারতে ব্রডব্যান্ড ব্যবহারকারী ৬ কোটি থেকে বেড়ে প্রায় ৯৪ কোটি হয়েছে। এখন ১৮ বছরের বেশি বয়সী এমন কোনও ভারতীয় নেই যার নিজস্ব ডিজিটাল আইডেন্টিটি অর্থাৎ আধার কার্ড নেই। এখন ৫৩ কোটিরও বেশি লোকের জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার মানে, ১০ বছরে, আমরা পুরো ইউরোপীয় ইউনিয়নের সমান জনসংখ্যাকে ব্যাঙ্কিং ব্যবস্থার সাথে সংযুক্ত করেছি।” প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রদর্শনীও পরিদর্শন করেছেন। উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top