News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন ধন কর্মসূচি মহিলাদের আর্থিক ক্ষমতায়নে শক্তিশালী ভিত তৈরি করেছে : প্রধানমন্ত্রী
Image

জন ধন কর্মসূচি মহিলাদের আর্থিক ক্ষমতায়নে শক্তিশালী ভিত তৈরি করেছে : প্রধানমন্ত্রী

মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): জন ধন কর্মসূচি মহিলাদের আর্থিক ক্ষমতায়নে শক্তিশালী ভিত তৈরি করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্ট-২০২৪-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জন ধন অ্যাকাউন্টগুলি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে ব্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে৷ ১০ কোটি গ্রামীণ নারী জন ধন কর্মসূচির সুফল পাচ্ছেন। এই কর্মসূচি মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী ভিত  তৈরি করেছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন ভারতে উৎসবের মরসুম, অর্থনীতি ও বাজারেও উৎসব আছে।”গ্লোবাল ফিনটেক ফেস্ট-২০২৪ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আপনারাও দেখেছেন কিভাবে আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতে স্বচ্ছতা এনেছি। এখন শত শত সরকারি প্রকল্পের অধীনে সরাসরি সুবিধা স্থানান্তর করা হয়। এখন মানুষ সুবিধা দেখতে পাচ্ছেন। ফিনটেকের কারণে ভারতে যে রূপান্তর এসেছে, তা শুধুমাত্র প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়। এর সামাজিক প্রভাব অত্যন্ত ব্যাপক। এটি গ্রাম এবং শহরের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করেছে।” গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “একটা সময় ছিল যখন লোকজন আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হত। বিমানবন্দরে অবতরণ থেকে শুরু করে রাস্তার খাবার এবং কেনাকাটা উপভোগ করা পর্যন্ত, ভারতের ফিনটেক বিপ্লব সর্বত্র দৃশ্যমান।”

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top