News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের সিবিআই দফতরে হাজিরা সন্দীপের, এই নিয়ে টানা ১৪-দিন ম্যারাথন জেরা
Image

ফের সিবিআই দফতরে হাজিরা সন্দীপের, এই নিয়ে টানা ১৪-দিন ম্যারাথন জেরা

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): ফের সিবিআই-এর মুখোমুখি হয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ, এই নিয়ে টানা ১৪-দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। করানো হয়েছে পলিগ্রাফ টেস্টও।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তেরও দায়িত্ব পেয়েছে সিবিআই। দু’টি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই নিয়ে ১৫ দিনে ১৪-বার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top