News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হবে সমুদ্র
Image

ফের নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হবে সমুদ্র

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবারও আবহাওয়া বদলে যাবে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে।ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে, যে সমস্ত মৎস্যজীবী গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, তাই ৩১ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ আগস্টই পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে সেটি দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ৩১ আগস্ট পর্যন্ত প্রবল বেগে হাওয়া বইবে। রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top