News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতচাঁদ ব্লকে পঞ্চায়েতে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান
Image

সাতচাঁদ ব্লকে পঞ্চায়েতে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ২৯ আগস্ট: সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত সাতচাঁদ পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিডাব্লিউডি দপ্তরের এসডিও ধ্রুবজ্যোতি দেবনাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মাইলাফ্রু মগ এবং বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক, খোকন দে, মানিক ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আজ এই অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি ও নবনির্বাচিত সদস্যদের রিসা পড়িয়ে বরণ করে নেওয়া হয়েছে।সাতচাঁদ পঞ্চায়েতের ৯ জন সদস্যের মধ্যে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব দাস এবং উপ-প্রধান হিসেবে অর্জুন ভৌমিক এবং বাকিরা সভায় মেম্বার নির্বাচিত হয়েছেন। আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠান কে কেন্দ্র করে এই এলাকার সকল অংশের জনগণের উপস্থিতি লক্ষণীয়।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top