News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধৃতের বাইক সিপি-র নামে নথিভুক্ত, সাফাই দিল কলকাতা পুলিশ
Image

ধৃতের বাইক সিপি-র নামে নথিভুক্ত, সাফাই দিল কলকাতা পুলিশ

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের নামে! এই নিয়ে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই বিষয়টি এবার সমাজমাধ্যমে স্পষ্ট করল পুলিশ।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এ নিয়ে কলকাতা পুলিশের সাফাই, কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারি ভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয়। তার পর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়।

কলকাতা পুলিশ এক্স-এ পোস্ট দিয়ে দাবি করে, এই বাইক নিয়ে সমাজমাধ্যমে কয়েক জন ‘বিভ্রান্তি’ তৈরি করার চেষ্টা করছেন। ধৃত যেহেতু সিভিক ভলান্টিয়ার ছিলেন, তাই তাঁর ব্যবহার করা বাইকও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল।

তদন্ত সূত্রে জানা গিয়েছিল, আর জি কর হাসপাতালে যে দিন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে, সে দিন ওই বাইকে চেপেই গিয়েছিলেন ধৃত। ঘটনার আগে আর জি কর হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ সূত্রের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, আর জি কর হাসপাতালের করিডরে যখন হাঁটছেন সিভিক ভলান্টিয়ার, তার হাতে ঝুলছে হেলমেট। ধৃতের সেই বাইকও এখন তদন্তকারীদের আতশকাচের নীচে।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top