News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) উত্তর প্রদেশে গাছ থেকে উদ্ধার দুই তরুণীর ঝুলন্ত দেহ, ছড়ালো চাঞ্চল্য
Image

(আপডেট) উত্তর প্রদেশে গাছ থেকে উদ্ধার দুই তরুণীর ঝুলন্ত দেহ, ছড়ালো চাঞ্চল্য

ফারুখাবাদ, ২৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে গাছ থেকে উদ্ধার হল দুই তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীদের বয়স যথাক্রমে ১৮ ও ১৫। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই দুই তরুণী নিজেরাই আত্মঘাতী হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।ফারুখাবাদের পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেছেন, মঙ্গলবার আমরা খবর পাই, কাইমগঞ্জের ভগৌতিপুর গ্রামে একটি গাছে দুই তরুণীর দেহ ঝুলছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা গিয়েছে, দু’জনে খুব ভালো বান্ধবী ছিল। একই ওড়নায় দু’জনে ঝুলছিল। ওই দুই তরুণী নিজেরাই আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা পরিষ্কার হবে। পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী আরও বলেছেন, আমরা একটি মোবাইল ফোন ও সিম পেয়েছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।মৃত এক তরুণীর বাবা পাপ্পু বলেছেন, “একটা মন্দিরে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাঁরা আমার সঙ্গে ছিল। আমরা সবাই ফিরে এসেছিলাম, কিন্তু তাঁরা ফের বাইরে যায়। আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে যখন ঘুম ভাঙে, আমি তাঁদের খুঁজে পাইনি। সকালে দেখলাম দু’জনের দেহ ঝুলছে। আমার মনে হয়, মেয়ে দু’টিকে হত্যা করার পর কেউ ঝুলিয়ে দিয়েছে। কারও সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আমার কাছে কোনও তথ্য নেই।”এই ঘটনায় উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই বলেছেন, “উত্তর প্রদেশ সরকার নিজেরাই নিজেদের প্রশংসা করছে, তবে তাঁদের সরকারের মধ্যে নৈরাজ্য রয়েছে। ধর্ষণ, খুন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। তাঁরা শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য বুলডোজার ব্যবহার করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধু নিজেদের লোককেই বাঁচাচ্ছে।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top