News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার উভয়ের অবিলম্বে পদত্যাগের দাবি অমিত মালব্যর
Image

মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার উভয়ের অবিলম্বে পদত্যাগের দাবি অমিত মালব্যর

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): অবাধ ও নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার উভয়কেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার এক্স বার্তায় এই দাবি করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গ সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতবাবু লিখেছেন, “এটি একটি বিশাল উদ্ঘাটন। কলকাতা পুলিশ এবং টিএমসি-র বক্তব্য অনুসারে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত সঞ্জয় রায় অভিশপ্ত রাতে কলকাতা পুলিশ কমিশনারের নামে নিবন্ধিত একটি বাইক চালাচ্ছিলেন। একই কমিশনার, যিনি সঠিক তদন্ত ছাড়াই এটিকে আত্মহত্যা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। এটি গুরুতর বিষয় এবং এর তদন্ত প্রয়োজন। সিবিআইয়ের উচিত তাদের হেফাজতে নেওয়া, তাদের ফোন রেকর্ড করা এবং তরুণী ডাক্তারের ধর্ষণ ও হত্যার পিছনে ষড়যন্ত্র উদঘাটনের জন্য তাদের পলিগ্রাফ পরীক্ষা করা উচিত।

মৃত ব্যক্তি কি চেস্ট মেডিসিন বিভাগে নকল ওষুধের সিন্ডিকেট সম্পর্কে কিছু আবিষ্কার করেছিলেন? যেমনটি চিকিৎসক মহলে অভিযোগ করা হচ্ছে? তিনি একজন পালমোনোলজিস্ট ছিলেন। করদাতাদের অর্থ ব্যবহার করে সংগ্রহ করা যক্ষ্মা ওষুধের বড় চালান হত। এমন কোনও সিন্ডিকেট আছে কি, যেটি প্রতিবেশী দেশে আসল ওষুধ রফতানি করত এবং বদলে দিতো মিশ্রিত/দূষিত নমুনা দিয়ে?

এটার অনেক স্তর আছে। যেহেতু কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রমাণ মুছে ফেলার এবং জড়িতদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে সিবিআইয়ের কাছে এটি একটি কঠিন কাজ।”

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top