নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গেলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। মঙ্গলবার কে কবিতাকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। বেশ কিছু শর্ত দিয়েই কে কবিতাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, এই শর্তে কে কবিতাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও কে কবিতাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে।প্রথমে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন, পরে সিবিআই নিজেদের হেফাজতে নেয় কবিতাকে। মঙ্গলবার ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলায় জামিন পেলেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে কবিতার জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বেঞ্চ, ইডি এবং সিবিআইকে প্রশ্ন করে, আবগারি মামলায় যে কবিতা জড়িত ছিলেন, তা প্রমাণ করার জন্য তাদের কাছে কী তথ্য রয়েছে? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, কবিতা নিজের মোবাইল ফোন ফরম্যাট করেছিলেন। এ ভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে জানান তদন্তকারী সংস্থার আইনজীবী রাজু। যদিও সেই অভিযোগ ভুয়ো বলে আদালতে জানিয়েছেন কবিতার আইনজীবী মুকুল রোহতগি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, কে কবিতা পাঁচ মাস ধরে জেলে রয়েছেন। ৪৯৩ জন সাক্ষী এবং বেশ কয়েকটি নথি থাকায় বিচার শেষ হতে সময় লাগবে। উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন কে কবিতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট এদিন দিল্লি হাইকোর্টের সেই আদেশকেও খারিজ করে দিয়েছে। কে কবিতা জামিন পেতেই আনন্দে মেতে উঠেছে বিআরএস শিবির, যেন খুশির জোয়ার এসেছে।

বিআরএস শিবিরে খুশির জোয়ার, সুপ্রিম কোর্টে জামিন পেলেন কে কবিতা
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















