News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঠনপাঠন
Image

মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঠনপাঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
আগামী ২৭ আগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ২১ আগস্ট থেকে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদ্যালয় গুলি বন্ধ করার নির্দেশ জানানো হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে। সোমবার এক বিবৃতির মাধ্যমে শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা পুনরায় মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার বিষয়ে অবগত করেন।

তবে যেসব এলাকায় বিদ্যালয়গুলিতে শরণার্থীরা রয়েছেন বিদ্যালয় বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্যারামেডিকেল কলেজগুলিও ২৭ আগস্ট থেকে স্বাভাবিক ছন্দে খুলে দেওয়া হবে।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top