News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিকসহ দুই মানব পাচারকারী আটক
Image

ফের অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিকসহ দুই মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
মানব পাচারকারীদের হাত ধরে বাংলাদেশ থেকে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। অনুপ্রবেশকালে বিএসএফের জওয়ানরা আরো দুই বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়েছে।  সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও  মানব পাচারকারীদের হাত ধরে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে।

একইভাবে আমতলী থানার অন্তর্গত নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে  সীমান্ত কাঁটাতার বেড়া ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করার সময় রবিবার ভোরে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হয় দুই বাংলাদেশি যুবক।  সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা রবিবার দুপুরে বিধান বড়ুয়া এবং ঋতু বড়ুয়া নামে দুই বাংলাদেশী নাগরিকদের আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয়।

আমতলী থানার পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা নিশ্চিন্তপুর এলাকার স্বপন মিয়া এবং সোহেল মিয়া তাদেরকে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসতে সব রকমের সহযোগিতা করেছে।

পুলিশ তাদের স্বীকারোক্তিতে রবিবার  স্বপন মিয়া এবং সোহেল মিয়া নামের দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমতলী থানার পুলিশ রবিবার সন্ধ্যায় ২ বাংলাদেশী নাগরিক এবং দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। সোমবার দুপুরে আমতলী থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন জানিয়েছেন তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top