News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত উন্নত শাসন ও সমৃদ্ধির পদক্ষেপ: প্রধানমন্ত্রী
Image

লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত উন্নত শাসন ও সমৃদ্ধির পদক্ষেপ: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে এই তথ্য দিয়েছেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, লাদাখে পাঁচটি নতুন জেলা গঠন উন্নত শাসন ও সমৃদ্ধির পথে আরও একটি পদক্ষেপ।  জাঁসকর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং-এ এখন আরও বেশি খেয়াল রাখা হবে। এর ফলে এখানকার জনগণের আরও কাছে পরিষেবা এবং সুযোগ আসবে। সেখানকার বাসিন্দাদের অভিনন্দন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাঁসকর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং নামে নতুন জেলাগুলি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমৃদ্ধ ও বিকশিত লাদাখ গড়ার সিদ্ধান্তকে দৃঢ় করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পাঁচটি জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই নতুন জেলা গঠনের ফলে এখানে সুশাসন আরও মজবুত হবে। মোদী সরকার লাদাখের মানুষের জন্য প্রচুর সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top