News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিজেপি
Image

দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিজেপি

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): সোমবার সারা দেশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। গোটা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা এদিন সকাল থেকেই এই বিশেষ তিথি পালনে ব্যস্ত। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক্স হ্যান্ডেলে এই পবিত্র উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।  রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানাই।  এই উৎসব আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক আদর্শে নিবেদিত হতে অনুপ্রাণিত করে।  এই উপলক্ষে, আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করি এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আপনাদের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা।  জয় শ্রীকৃষ্ণ! ভারতীয় জনতা পার্টি লিখেছে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসবে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top