News Flash

  • Home
  • দেশ
  • বিষ্ণুপুর থানা এলাকায় জঙ্গল থেকে মহিলার অর্ধ-নগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বিষ্ণুপুর থানা এলাকায় জঙ্গল থেকে মহিলার অর্ধ-নগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বাঁকুড়া, ২৫ আগস্ট (হি.স.) :  রবিবার সকালে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার জঙ্গল থেকে এক মহিলার অর্ধ-নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জঙ্গল থেকে কাঠ আনতে গিয়েছিলেন ওই মহিলা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর বন দফতরের কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন ওই মহিলার খোঁজে জঙ্গলে তল্লাশি চালায়। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয় তাঁদের।রবিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা ফের তল্লাশি শুরু করেন। তখন গভীর জঙ্গলে পড়ে থাকা মহিলার অর্ধ-নগ্ন দেহ দেখতে পান কয়েকজন। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অনুমান,  কেউ ওই মহিলাকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্টে কীভাবে এবং কখন ওই মহিলার মৃত্যু হয়েছে সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top