News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দোষীর কঠোর শাস্তি চাইল এসএফআই
Image

সুকলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দোষীর কঠোর শাস্তি চাইল এসএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ সুকল চলাকালীন সময়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহারি ঘটনায় অভিযুক্তকে RAPE VICTIMগ্রেপ্তারের দাবীতে সরব হল এসএফআই৷ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দিয়েছে এসএফআই নতুন নগর অঞ্চল কমিটি৷ অভিযুক্ত তুষার সিংহকে উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়েছে এসএফআইয়ের তরফে৷ প্রসঙ্গত, বড়জলা সুকলের প্রাথমিক বিভাগের এক শিশু ছাত্রী মিড ডে মিলের খাবার নিতে গেলে মিড ডে মিল সুপারভাইজার তাকে ধর্ষণের চেষ্টা করে৷ উত্তেজিত জনতা অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে গুরুতরভাবে জখম করেছেন৷ অভিযুক্তের নাম তুষার সিনহা৷ বাড়ি বড়জলা মণিপুরী বস্তি এলাকায়৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড়জলা সুকলে এক শিশু ছাত্রী মিড ডে মিল খেতে গেলে তাকে একা পেয়ে মিড ডে মিলের সুপারভাইজার তুষার সিনহা তার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে৷ বিষয়টি প্রধান শিক্ষকের নজরে আনা হয়৷ স্থানীয় লোকজনরা খবর পেয়ে সুকলে ছুটে আসেন৷ গণ প্রহারে মিড ডে মিল সুপারভাইজার তুষার সিনহা গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকার জনগণ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top