News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়পুরে আত্মঘাতী হেড কনস্টেবল; লিখে গেলেন সুইসাইড নোট, তোপ বৃন্দার
Image

জয়পুরে আত্মঘাতী হেড কনস্টেবল; লিখে গেলেন সুইসাইড নোট, তোপ বৃন্দার

জয়পুর, ২৩ আগস্ট (হি.স.): রাজস্থানের জয়পুরে থানার মধ্যেই আত্মঘাতী হয়েছেন একজন পুলিশ হেড কনস্টেবল। জয়পুরের ভানক্রোটা থানার স্টোর হাউসের দায়িত্বে ছিলেন ওই হেড কনস্টেবল। গত বুধবার মুকুন্দপুরা থানার ভিতরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন বলে অভিযোগ। নিহতের নাম-বাবুলাল বৈরওয়া, তিনি জয়পুরের লক্ষ্মী বিহার বৈশালী মার্গ পশ্চিমে ছেলে, মেয়ে এবং স্ত্রীর সঙ্গে থাকতেন। ওই হেড কনস্টেবল রেখেই গিয়েছেন একটি সুইসাইড নোট।পরিবারের অভিযোগ, চাপের কারণে আত্মঘাতী হয়েছেন বাবুলাল। দোষীদের গ্রেফতারের দাবিতে এসএমএস হাসপাতালের সামনে ধর্না দিয়েছেন হেড কনস্টেবলের পরিবার ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁরা সিবিআই তদন্ত এবং পরিবারের সদস্যের জন্য নিয়োগেরও দাবি জানিয়েছেন। সুইসাইড ওই হেড কনস্টেবল ৪ জনের নাম লিখে গিয়েছেন বলে জানা গিয়েছে।শুক্রবার অতিরিক্ত ডিসিপি নীরজ বলেছেন, “একজন হেড কনস্টেবল ভাংক্রোটা থানায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমরা যখন তাঁর দেহ মর্গে নিয়ে যাই, তখন তার আত্মীয়স্বজন এবং বিভিন্ন সংগঠনের লোকজন এখানে আসেন। তাদের কিছু প্রশ্ন আছে এবং আমরা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি… আরও তাদের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনায় সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট বলেছেন, “এটি আত্মহত্যা নয়, একটি কাঠামোগত হত্যাকাণ্ড। পুরো ব্যবস্থাই দলিতদের বিরুদ্ধে। চাকরি পাওয়া খুবই কঠিন। চাকরি পাওয়ার পর কেউ যখন আত্মহত্যা করে, তখন সেটি নিশ্চিতভাবে একটি কাঠামোগত হত্যাকাণ্ড।”

Releated Posts

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top