News Flash

  • Home
  • দিনের খবর
  • করের টাকা থেকে উকিলের পিছনে কোটি কোটি খরচ, কটাক্ষ তথাগতর
Image

করের টাকা থেকে উকিলের পিছনে কোটি কোটি খরচ, কটাক্ষ তথাগতর

অশোক সেনগুপ্ত

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): করের টাকা থেকে উকিলের পিছনে কোটি কোটি খরচ করা হচ্ছে বলে কটাক্ষ করলেন বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়।

শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “তৃণমূল নাকি অপরাধীর ফাঁসি চায় ! আহা, মরে যাই ! এদিকে  অপরাধীদের নাম লুকোনোর জন্য জনসাধারণের ট্যাক্সের টাকা থেকে উকিলের পিছনে কোটি কোটি খরচ করছে।”

তিনি অপর একটি এক্স হ্যান্ডলে লিখেছেন, “মমতা নিজেকে কী নিয়ে ব্যস্ত তার নমুনা। যখন রাষ্ট্র একটি হাসপাতালের একজন মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা-ধর্ষণ নিয়ে থমকে আছে, এবং তার সরকার ধামাচাপা দেওয়ার কাজে ব্যস্ত, তখন সে দেশের বাকি অংশে ধর্ষণের বিষয়ে ‘ভয়ংকর’ হওয়ার ভান করছেন! এমন ভয়াবহ ট্রাজেডির মাঝেও মানুষকে হাসানোর এ এক ক্ষমতা!”

অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু এ দিন লিখেছেন, “মাঝে মাঝে কিছু হাবা তৃণমূলী হাউমাউ করে, আমি যে বিজেপির হয়ে কথা বলি বিজেপি তার প্রতিদান দেয় না।

আদর্শের জন্য বিজেপি করার ব্যাপারটা এই সব জড়বুদ্ধিদের বুঝিয়ে লাভ নেই। কিন্তু যদি বলি, আমাকে বিজেপি পাঁচ বছরের জন্য রাজ্যপাল করেছিল, সে যে কি বিলাসিতা এইসব হাঘরে কী করে বুঝবে – তাহলে সেটা এদের মনে দাগ কাটবে।”

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top