News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্ষণের দ্রুত বিচারের পরিকাঠামোর জন্য মোদীকে চিঠি মমতার
Image

ধর্ষণের দ্রুত বিচারের পরিকাঠামোর জন্য মোদীকে চিঠি মমতার

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): সামাজিক ব্যাধি হিসেবে ধর্ষণ জনজীবনকে কুরে কুরে খাচ্ছে। তাই এসব মামলায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর চিঠিতে এ ব্যাপারে কড়া কেন্দ্রীয় আইন প্রণয়ন ও তার রূপায়ণ, দোষীর সাজা ত্বরান্বিত করতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি প্রভৃতির কথা লেখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ানও শোনালেন তিনি। এতে জানানো হয়েছে, ভারতে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। এটা একটা বীভৎস ব্যাপার। এতে সমাজে এবং দেশে মানুষের আত্মবিশ্বাস ও বিবেকবোধ মার খাচ্ছে। মহিলারা যাতে নিরাপদ ও সুরক্ষিত মনে করেন, এই অবস্থার রাশ টানতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব।

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের আবহে গোটা দেশজুড়েই এ ধরনের ঘটনার ভয়াবহতা উসকে উঠেছে। গোটা দেশেই এ ধরনের ঘটনা ক্রমবর্ধমান। এর প্রেক্ষিতে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার সাংবাদিকদের সামনে এসব মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

Releated Posts

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top