News Flash

Image

সিবিআই তদন্তে আশাবাদী উপেন্দ্রনাথ বিশ্বাস

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): সিবিআই তদন্তে আশাবাদী তৃণমূল আমলের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে এ ব্যাপারে তাঁর অভিজ্ঞতার কথাও লিখেছেন।

তিনি লিখেছেন, “সময় লাগবে। তড়িঘড়ি করলে মাছের ঝোল নষ্ট হয়ে যাবে।১. সম্রাট অশোক ছিলেন পৃথিবীর মধ্যে একজন অসাধারণ প্রশাসক।২. সম্রাট অশোকের শিলা ও স্তম্ভলিপিতে লেখা আছে- যে শাসক রাগী ও সবসময় তাড়াহুড়া করে, সে যতই কাজ করুক, সে ব্যর্থ শাসক। তার শাসন অপশাসন। ৩. আর জি করের অপরাধ সি বি আই তদন্ত করছে। তাড়াহুড়ো করলে চলবে না। আমাদেরও ধৈর্য ধরে থাকতে হবে। ৪. সিবিআই লাই ডিটেক্টর ব্যবহার করতে পারে। আমি যখন লখনৌতে শুভ্রা লাহিড়ি খুনের মামলার তদন্ত করি তখনই প্রথম লাই ডিটেক্টর এর ফলাফল আদালতে বলা হয়। অতি বিনয়ের সাথে বলছি লাই ডিটেক্টরের পরীক্ষা মানে এই নয় যে আসামি সব সত্যি কথা বলে দেবে।

একটু পিছনের দিকে চলে যেতে ইচ্ছা করছে। ভারতবর্ষে আমি প্রথম আইপিএস অফিসার যে লাই ডিটেক্টর প্রশিক্ষণপ্রাপ্ত। আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমি ভারতবর্ষের সেন্টাল ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (সিডিটিএস) অধ্যক্ষ ছিলাম সাড়ে চার বছরের মত। সিডিটিএস ন্যাশনাল মেডিকেল কলেজের উল্টোদিকে। এই ভবনে ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরি প্রভৃতি আছে। ওই সময় আমি সেখানে একটি কোর্স চালু করে এসেছিলাম , নাম সায়েন্টিফিক ইন্টারোগেশন। যাঁরা এ বিষয়ে উৎসুক, তাঁরা একবার সিডিটিএস ঘুরে আসতে পারেন।

আবার বলছি আমাদের অস্থির হলে চলবে না। যতদূর মনে হয় এই কেসের অনেক ডালপালা আছে। তা না হলে প্রাক্তন অধ্যাপককে এত বার জিজ্ঞাসাবাদ করা হতো না।”

Releated Posts

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026

‘ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করা হয়েছে, আগেই জবাব দিতে পারতেন’: শাহকে পাল্টা আক্রমণ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের কথিত অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 12, 2026

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top