News Flash

  • Home
  • দিনের খবর
  • টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে ঝুলন-উৎসব পালন
Image

টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে ঝুলন-উৎসব পালন

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রাতঃবিভাগে অনুষ্ঠিত হল ‘ঝুলন উৎসব’।  উৎসবের সূচনা করেন স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী সংঘাত্মানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের  প্রাতঃবিভাগের প্রিন্সিপাল সুপ্রিয়া তালুকদার, দিবা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মৌসুমী গোস্বামী।

স্বামী সংঘাত্মানন্দজি মহারাজ বলেন, রাধাকৃষ্ণের জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। ছোট থেকে ছাত্রছাত্রীদের সে ব্যাপারে উৎসাহিত করতেই এবছর থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্কুলে এই ঝুলন-উৎসব শুরু হল।  শিক্ষিকারা জানান, ঝুলনযাত্রার মত ভারতীয় নানা অনুষ্ঠান যাতে আধ্যাত্মিকতা মিশে থাকে সেসব থেকে ছাত্রছাত্রীরা পুরাণ ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে। প্রাতঃবিভাগের ছাত্রছাত্রীরাই শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন লীলা হস্তশিল্পের মাধ্যমে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে যা তাদের শুধু ভারতীয় আধ্যাত্মিকতা সম্পর্কে সচেতন করেছে তা নয়, তাদের মধ্যে শিল্প ভাবনাও ফুটিয়ে তুলেছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top