News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে ফের শুনানি ৫ সেপ্টেম্বর, জোড়া নির্দেশিকা
Image

আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে ফের শুনানি ৫ সেপ্টেম্বর, জোড়া নির্দেশিকা

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলার নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে আগামী ৫ সেপ্টেম্বর। বৃহস্পতিবার একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিচালকের সঙ্গে কাজে ফিরতে ইচ্ছুক ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে, এক সপ্তাহের মধ্যে বৈঠক করতে হবে এবং রাজ্যগুলি দুই সপ্তাহের মধ্যে প্রতিকারমূলক ব্যবস্থা নেবে। এদিকে, আর জি কর মামলায় জোড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, সিবিআইকে ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তাদের।আর জি কর মামলার শুনানিতে চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, “অনেক চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।” প্রধান বিচারপতি বলেন, “চিকিৎসকরা কাজে যোগ দিন। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।” চিকিৎসকদের কাছে কাজে ফেরার আবেদন জানান প্রধান বিচারপতি। রাজ্যকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top